পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৩

পঞ্চগড় পঞ্চগড়ে  ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে মো. মমিনুর ইসলাম বায়েজিদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় ইউসুফ আলী (১৪) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের জগদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বায়েজিদের বাড়ি জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর-হাজীপাড়া এলাকায়। সে ওই এলাকার বাবুল হোসেনের ছেলে এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের খণ্ডকালীন অফিস সহায়ক। আহত ইউসুফ আলী জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কানাপাড়া একালার আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বায়েজিদ ও ইউসুফ মোটরসাইকেলে চড়ে  জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের জগদল এলাকায় একটি ট্রলিকে আঘাত করে। এতে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে বায়েজিদের মৃত্যু হয়। আহত ইউসুফ আলী পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকির’ অভিযোগ, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকির’ অভিযোগ, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে