রাকসু নির্বাচন: ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু বৃহস্পতিবার

রাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সংলাপে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে রাকসু সংলাপ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংলাপ কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা সূত্রে জানা গেছে, তথ্য জমা দেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসা হবে। প্রথম দিন বিকাল সাড়ে ৩টায় প্রক্টর দফতরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা এখনও তাদের গঠনতন্ত্র, নিবন্ধনপত্রসহ প্রয়োজনীয় কাগজ জমা দেয়নি তাদের আগামী সোমবারের (১১ ফেব্রুয়ারি) মধ্যে এসব কাগজ জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। রাকসু

এর আগে গত ২২ জানুয়ারি রাকসু সংলাপ কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর কাছে তাদের গঠনতন্ত্র ও নিবন্ধনপত্র আহ্বান করে। বিশ্ববিদ্যালয়ের ১০ টি ছাত্রসংগঠন তাদের গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা দেয়।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা