শ্রদ্ধা-ভালোবাসায় দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩২

সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দিরাই পৌর এলাকায় শোক র‌্যালি বের করা হয় দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে তার জন্মস্থান দিরাই পৌর শহরে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ কালোব্যাজ ধারণ, স্মরণসভা, শোক র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক বিশ্বজিত রায়। বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মো. মোশরারফ মিয়া, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, আয়োজক সংগঠনের সদস্য জুয়েল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৫ সালের ৫ মে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে জন্ম নেন। মৃত্যুবরণ করেন ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

/টিটি/
সম্পর্কিত
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
১৫ আগস্টে নাশকতা পরিকল্পনার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
সর্বশেষ খবর
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট