শেরপুরে ইজিবাইকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

শেরপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২

আশিকুর রহমান শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আশিকুর রহমান (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে শেরপুর-জামালপুর সড়কের শহরের চকপাঠক এলাকায় এই ঘটে।

নিহত আশিকুর রহমান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গুজামানিকা গ্রামের বাসিন্দা। তিনি শেরপুর জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে শেরপুর পুলিশ লাইন মাঠে জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে আশিকুর রহমানের লাশ হস্তান্তর করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আশিকুর রহমান পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে করে শেরপুর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের চকপাঠক এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী আশিকুরকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন