রাবিতে কর্মচারী নিয়োগের বয়সসীমা ৩৫

রাবি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চাঁদাবাজি ও মাদক সেবনের অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিন্ডিকেট সূত্র জানায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মচারী নিয়োগের বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়। এ সিদ্ধান্তের পর ৩৫ বছর পর্যন্ত প্রার্থীরা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে আবেদন করতে পারবেন। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বহাল রাখা হয়েছে।

এদিকে, ক্যাম্পাসে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলো—সংস্থাপন শাখার মাসুদ রানা ও পত্র প্রেরণ শাখার সেলিম রেজা। এ ঘটনায় আগামী সিন্ডিকেটে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলেও সূত্র জানায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের বিরুদ্ধে ‘স্ট্যান্ডিং অর্ডার’ দেওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নেবেন কে
ইরানের বিরুদ্ধে ‘স্ট্যান্ডিং অর্ডার’ দেওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নেবেন কে
বরিশালে প্রধানমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেতাকর্মীরা
বরিশালে প্রধানমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেতাকর্মীরা
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
পাহাড় কেটে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানালো চীন
পাহাড় কেটে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানালো চীন
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে