পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা: শিক্ষকের কারাদণ্ড, ৭ শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪

হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবলে দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল দিয়ে পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই শিক্ষক ও বহিষ্কৃত শিক্ষার্থীদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বাহুবল ডিগ্রি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে মিরপুর মাদ্রাসার শিক্ষক রকেট উদ্দিন সরকার মোবাইলের মাধ্যমে কিছু পরীক্ষার্থীকে গণিত পরীক্ষায় অবৈধ সহযোগিতা করছিলেন। এসময় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে ২টি মোবাইলসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা শিক্ষককে হাতেনাতে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরীক্ষা চলাকালীন সময় মোবাইল ফোন পাওয়ায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গণিত পরীক্ষা চলাকালিন সময়ে দায়িত্বে থাকা শিক্ষক একটি স্মার্ট ফোন দিয়ে পরীক্ষার্থীদের অংক দেখিয়ে দিচ্ছিলেন। এসময় ওই শিক্ষকের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও সাত শিক্ষার্থীদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাবলিক পরীক্ষায় অবৈধ কাজে জড়িত যাকেই পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাহুবল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ‘দণ্ডিত শিক্ষককে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। দ্রুত তাকে জেল হাজতে পাঠানো হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ
গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব