কিবরিয়া হত্যা মামলা: আসামি না আসায় পেছালো সাক্ষ্যগ্রহণ

সিলেট প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫

কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আবারও পিছিয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও মামলার অন্যতম আসামি শেখ আব্দুস সালাম আদালতে হাজির না থাকায় মামলার তারিখ পেছালেন আদালত। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার মো.রেজাউল করিম মামলার পরবর্তী তারিখ আগামী ৭ মার্চ নির্ধারণ করেন।

এসময় মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন,‘আজ  (৭ ফেব্রুয়ারি) আদালতে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল। কিন্তু এই মামলার অন্যতম আসামি শেখ আব্দুস সালামকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে সিলেটে না নিয়ে আসায় আদালত এ মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছালেন। আদালত আগামী ৭ মার্চ এই মামলার সব আসামি ও সাক্ষিদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, এ মামলার ১০ আসামি আদালতে উপস্থিত থাকলেও এক আসামি না আসায় সাক্ষ্যগ্রহণ ফের পেছান আদালত।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট, ২০২৬)
চার নাইজেরিয়ানের ইস্ট বেঙ্গলকে আটকাতে চায় বাংলাদেশের রাজশাহী স্টার্স
চার নাইজেরিয়ানের ইস্ট বেঙ্গলকে আটকাতে চায় বাংলাদেশের রাজশাহী স্টার্স
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী