অসদুপায় অবলম্বনের দায়ে ৬ এসএসসি পরিক্ষার্থী বহিষ্কার

হিলি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২

দিনাজপুর

দিনাজপুরের হিলিতে এসএসসি ও সমমানের পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। শনিবার কারিগরি শিক্ষা বোর্ডের পদার্থ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি ১ম পত্র পরিক্ষা ছিল।  অহাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম তাদের বহিষ্কার করেন।

এরমধ্যে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ১ জন, মনসাপুর উচ্চ বিদ্যালয়ের ২ জন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার ১জন, বাগডোড় দাখিল মাদ্রাসার ১জন, ছোট ডাঙ্গাপাড়া মাদ্রাসার ১ জন রয়েছে।

বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব কুদ্দুস আলী বাংলা ট্রিবিউনকে জানান, আজ  কারিগরি শিক্ষা বোর্ডের পদার্থ পরিক্ষা চলছিল। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে কারিগরি বোর্ডের ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ওই কেন্দ্রের সচিব মাদ্রাসা শিক্ষক এ বি সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, আজ  মাদ্রাসা বোর্ডের ইংরেজি ১ম পত্র পরিক্ষা ছিল। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পরিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি