ধর্ষণ মামলার তিন আসামি কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণ মামলার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার  (১০ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে প্রতিবন্ধী (১৬) মেয়েটির মা মামলা করেন। তিন জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধীত ২০০৩) এর ৭/৯ (১) /৩০ ধারায় তিনি মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলো-বালিয়াডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার আব্দুর রহমান উজ্জ্বলের ছেলে সেলিম পাটোয়ারি (২২), বানুড়িয়া গ্রামের নুর আলী ছেলে রাকিব হাসান (১৮) ও একই গ্রামের হায়দার আলী ছেলে সাঈদ হাসান (১৫)। 

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, ‘ধর্ষণের অভিযোগে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বানুড়িয়া গ্রাম থেকে চারজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মামলায় নাম থাকা তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশিক নামের একজনের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মেয়েটির মায়ের অভিযোগ, বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ওরফে উজ্জ্বলের ছেলে সেলিম পানি খাওয়ার জন্য তার কাছে একটি গ্লাস চায়। তখন বাড়ির পাশে আরও ৩-৪ জন যুবক দাঁড়িয়ে ছিল। তিনি সেলিমকে গ্লাস দিয়ে প্রয়োজনীয় কাজে পাশের বাড়িতে যান। পরে ফিরে এসে দেখেন, তার প্রতিবন্ধী মেয়ে বাড়ির বারান্দায় নেই। খোঁজাখুঁজি করে তাকে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের মধ্যে পাওয়া যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি