৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

পঞ্চগড়

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের হাকিমপুর জেন্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করছে শিশুর পরিবার।
ওই শিশুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন শিশুটির মা তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়িতে শিশুটি একাই ছিল। এ সুযোগে একই এলাকার হোসেন আলীর ছেলে মিলন (১৬) ও মোমিনের ছেলে আকাশ (১৩) ওই বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরে শিশুটির মা বাসায় এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। মাথায় পানি ঢেলে শিশুটির জ্ঞান ফেরানো হলে সে তার মাকে ধর্ষণের ঘটনা জানায়।
শিশুর মা জানান, রাতে সে অসুস্থ হয়ে পড়লে সোমবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
ওই শিশুটির নানি বলেন, ‘মিলন ও আকাশ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানাই।’
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবু সায়েম বলেন, ‘রোগীর অভিভাবকরা দাবি করেছেন শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আমরা শিশুটিকে ভর্তি করেছি। শিশুটির চিকিৎসা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, ‘তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জানতে ওই শিশুর মাকে থানায় আনার জন্য লোক পাঠানো হয়েছে। তারা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ