পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৯

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে দুই পরিদর্শককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে আরও পাঁচ শিক্ষককে জরিমানা করা হয়েছে। অপরদিকে, প্রশ্নপত্রের ছবি মোবাইল ফোনে তুলে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীকে গাজীপুর কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান এ নির্দেশ দেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার সময় সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষক হলেন—সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন ও ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা ইয়াসমিন। ওই দুই শিক্ষক সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ নম্বর ভেন্যুর ১৩ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন। অপরদিকে, একই ভেন্যুতে মোবাইল ফোন রাখার দায়ে পাঁচ শিক্ষককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন— উপজেলার সাড়াসিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, ইছাদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াদুদ হোসেন, ঢনঢনিয়া ছোট চওনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ তালুকদার এবং রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আবদুর রউফ ও আহসান হাবিব।

অন্যদিকে, একই ভেন্যুতে সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী সাব্বির আহমেদ সজিবকে প্রশ্নপত্র মোবাইল ফোনে তুলে তা ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আটক করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে কারাদণ্ড এবং পাঁচ শিক্ষককে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক পরীক্ষার্থীকে গাজীপুর কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ
গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব