শিক্ষার্থীদের ছাড়াই শাবির প্রতিষ্ঠাবার্ষিকীর সাদামাটা উদযাপন

শাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪২

শাবির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা সাফল্যের ২৮তম বছর পেরিয়ে ২৯তম বছরে পদার্পণ করেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে এবার দিবসটি উদযাপন করা হয়েছে।

তবে এবারের বিশ্ববিদ্যালয় দিবসে অন্যান্যবারের মতো শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়েই দিবসটি উদযাপন করেছে প্রশাসন। অন্য সময় বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রার প্রথম সারিতে রঙ-বেরঙয়ের বসনে সজ্জিত শিক্ষার্থীদের দেখা গেলেও এবার তা দেখা যায়নি। তাদের জায়গায় এবার বিশ্ববিদ্যালয় দিবস লেখা ডালা-কুলা নিয়ে বিভিন্ন বিভাগের নারী শিক্ষকরা শোভাযাত্রা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ বিভাগে আজ ক্লাস থাকার কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৮ বছর পার করলেও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রশাসন বিশেষ কোনও কর্মসূচি হাতে নেয় না। কেক কাটা আর র‌্যালির মতো সাদামাটা অনুষ্ঠান দিয়েই দিবসটি পার করা হয়। আকৃষ্ট করার মতো কোনও কর্মসূচি না থাকায় এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসছে।

শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম বলেন, কর্মসূচিতে শিক্ষার্থীদের অনুপস্থিতির দায় আমাদের। আমরা প্রত্যেক বিভাগকে চিঠি দিয়েছিলাম। কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে এ বিষয়টি জানাতে ব্যর্থ হন। এজন্য শিক্ষার্থীদের তেমন উপস্থিতি ছিল না।

/টিটি/
সম্পর্কিত
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
আইডিয়ালে ‘কিশোর গ্যাং’য়ের আধিপত্যের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ: খেতে বসে বকশিশ দিতে ভুলছেন না তো!
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ: খেতে বসে বকশিশ দিতে ভুলছেন না তো!
ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
আলিয়ার এক প্রশংসায় রীতিমতো তারকা বনে গেলেন, কে এই যুবক?
আলিয়ার এক প্রশংসায় রীতিমতো তারকা বনে গেলেন, কে এই যুবক?
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না