বরিশালে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০

আদালত

বরিশালে চার বছরের শিশু ধর্ষণের মামলায় মাহাবুব নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে একলাখ টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন।

আসামি মাহাবুব বরিশালের বানারীপাড়ার পশ্চিম তেতলা গ্রামের মালেক বেপারীর ছেলে। মামলা দায়েরের পর থেকে সে পলাতক।

এসব তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর শিশুটিকে ধর্ষণ করে মাহাবুব। ওই দিন থানায় মামলা করতে ব্যর্থ হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।

তিনি আরও জানান, ওই মামলায় একমাত্র মাহাবুবকেই আসামি করা হয়। একই বছরের ৭ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই সঞ্জীত চন্দ্র শীল মাহাবুবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক