ঝিনাইদহে সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫১

বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে আসা অপেক্ষমান রোগীরা ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাড়ে পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। এ কর্মসূচিতে চিকিৎসা দেবেন আল-নূর চক্ষু হাসপাতালসহ নামিদামি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেবা নিতে আসা রোগীদের মধ্যে বাছাইকৃত ছয় শতাধিক জনের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও আল-নূর চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি চলবে সপ্তাহব্যাপী।

এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমেদ তাহির আল-মিম্বারি, মেডিক্যাল ডিরেক্টর ডা. মো. আবু সাইদ, মানব সম্পদ (এইচ আর) ব্যবস্থাপক নুরুজ্জামান খোশনাবীশ, চিকিৎসা ক্যাম্প ইনচার্জ ওবায়দুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে তাৎক্ষণিক বিনামূল্যে ওষুধ, চশমা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। ছানি অপারেশন ও লেন্স স্থাপন ছাড়াও রোগীর ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে ক্যাম্পে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল