অসুস্থ ছেলেকে দেখতে গিয়ে ট্রাকের চাপায় বাবার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০

পঞ্চগড় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে যাওয়ার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবার মৃত্যু হয়েছে। তার নাম শামসুল হক (৬০)। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে তার মৃত্যু হয়।
পঞ্চগড় ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মুনীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। শামসুলের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার নহলিয়াপাড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামসুল হকের ছেলে পশিরুল ইসলাম রক্তশূন্যতা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ পানি উন্নয়ন বোর্ড মসজিদে নামাজ শেষে হাসপাতালের দিকে যাচ্ছিলেন শামসুল। রাস্তা পার হওয়ার সময় তেঁতুলিয়া থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের (চুয়াডাঙ্গা ট ১১-০৪৯১) চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটিকে আটক করে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’