নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে ধর্ষণ মালার আসামি শাহাদাত ওরফে সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ দুপুরে র‌্যাব-১ এর রূপগঞ্জের কাঞ্চন ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে মেজর আব্দুল্লাহ আল মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, প্রায় ৩ মাস আগে নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় শাহাদাতের। কিন্ত নিজের নাম গোপন করে সুমন নামে পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে আলাপ চালিয়ে যান শাহাদাত । একপর্যায়ে ওই নারীকে বিয়ে করার কথা বলে শাহাদাত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহাদাত ২৪ জানুয়ারি ওই নারীকে দেখা করার কথা বলে সোনারগাঁয়ের রাজমনি পিরামিড এলাকায় বেড়াতে নিয়ে যায়। সেখানে হোটেলের একটি কক্ষ ভাড়া করে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
মেজর আব্দুল্লাহ আল মেহেদী আরও জানান, সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ি থেকে আসামি শাহাদাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব। শাহাদাত রূপগঞ্জের মধুখালি এলাকার বাসিন্দা। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি