নওগাঁয় উদ্ধার ৮ মোটরসাইকেল, ছিনতাইকারী চক্রের ৩ জন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১৬
image

নওগাঁয় উদ্ধার ৮ মোটরসাইকেল, ছিনতাইকারী চক্রের ৩ জন গ্রেফতার বিভিন্ন জেলা থেকে ছিনতাই হওয়া আটটি মোটরসাইকেল উদ্ধার করেছে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার করা হয়েছে এসব মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে। গ্রেফতার করা ব্যক্তিরা হলো, জয়পুরহাট সদর উপজেলার ভাদশা গ্রামের আজিজুল হক (৫০), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রামের আক্তার আলম (৪৫) ও বগুড়া জেলার সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আইনুল হক (২৭)।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) নওগাঁ ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ইকবাল হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, নওগাঁ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দীন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে নওগাঁ সদর উপজেলার তিলকপুর এলাকা থেকে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই হয়। মোটরসাইকেলের মালিক সঙ্গে সঙ্গে বিষয়টি ডিবি পুলিশকে জানান। পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটিসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য আজিজুল হক ও আক্তার আলমকে আটক করে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত সোমবার রাতেই ছিনতাইকারী চক্রের আরেক সদস্য আইনুল হককে বগুড়া শহর থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮টি ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গতকাল নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেছেন, এ ঘটনায় ছিনতাইকারী চক্রের ওই তিন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ