চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন: অভিযুক্তকে গ্রেফতারের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬

যৌন নিপীড়কের শাস্তির দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযুক্ত রানা শেখকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ওই স্কুল ছাত্রী সুলতানপুর খালের ধারে খেলা করছিল। এ সময় ইটাগাছা কামারপাড়ার রানা শেখ ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে মেয়েটিকে যৌন নিপীড়ন করে। তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে রানা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আজও কোনও ব্যবস্থা নেয়নি। আমরা রানাকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য রাখেন—স্কুলটির প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামীকৃষ্ণ মণ্ডল, শিক্ষক মিতুন নাহার, রেহেনা পারভীন, ইতা রাহা, দীপক কুমার মৃধা, ইয়াহইয়া তমিজী, আমজাদ হোসেন, কবিতা সাহা, মিনতী রানী, সুজিত বিথীকা প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন