জামালপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গুলিতে যুবলীগ নেতা নিহত

জামালপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৯

জামালপুরে নিহত যুবলীগ নেতা আব্দুল খালেকের মরদেহ  

জামালপুরের দেওয়ানগঞ্জে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম আব্দুল খালেক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।    

নিহত আব্দুল খালেকের পিতার নাম মৃত আব্দুল মজিদ। তিনি দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস ছিলেন।

জামালপুরে গুলিবিদ্ধ হয়ে আহত ৫ জন

পুলিশ জানায়, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নির্বাচনি প্রচারণা শেষে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে চা পান করছিলেন। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে ৩ জনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দু’জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহতের ভাতিজা মুসলিম বাদী হয়ে ৩১ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ।

তিনি আরও জানান, এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’