কসবা সীমান্ত থেকে ৭০ কেজি গাঁজাসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১১:২৬আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:৩৪

সীমান্ত (ফাইল ছবি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পাচারের সময় ৭০ কেজি গাঁজাসহ একটি ট্রাক ও দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা কুটি সড়কের টিআলী মোড় থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. ইকবাল হোসেন (২৬) ও রফিকুল ইসলাম (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি আব্দুল মালেক জানান, কসবা কুটি সড়কের টিআলী মোড় হয়ে গাঁজাভর্তি ট্রাকটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছে বলে গোপন খবর আসে। এই খবরের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে কসবা থানা পুলিশ ৭০ কেজি গাঁজা ও দুই পাচারকারীকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি