মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১৫:০৫আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৫:১৩

বন্দুকযুদ্ধ মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি সেলিম হোসেন (৪২) নিহত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদীখান উপজেলার ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুইটি রামদা উদ্ধার করে।

নিহত সেলিম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের আলমাস হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি।

সিরাজদীখান ও টঙ্গীবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘কয়েকজন সহযোগীসহ একাধিক মামলার আসামি সেলিম হোসেন ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে ডাকাতির উদ্দেশে ট্রলারে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে সেলিম ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ট্রলারটি ধলেশ্বরী নদীর তীরে নোঙর করে সেলিমের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ‘এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক  (এসআই) হাসান আক্তার, কনস্টেবল মেহেদি হাসান ও লিয়াকত আলী আহত হন। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার পরে বিস্তারিত জানাবেন।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গলবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না  
মঙ্গলবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না  
সার্ক বাংলাদেশের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সার্ক বাংলাদেশের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে: শামসুজ্জামান দুদু 
সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে: শামসুজ্জামান দুদু 
শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২৫
শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২৫
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়