‘রো‌হিঙ্গারা কোনোভা‌বেই ভোটার হ‌তে পার‌বে না’

‌বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০১ মার্চ ২০১৯, ১৫:২০আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৫:২৮

বান্দরবানে ভোটার দিবসের র‍্যালি বান্দরবা‌নের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ব‌লে‌ছেন, ‘আসন্ন উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে রো‌হিঙ্গারা কোনোভা‌বেই ভোটার হ‌তে পার‌বে না। আর এ বিষ‌য়ে  প্রশাসন সব সময়ই সর্তক র‌য়ে‌ছে।’ আজ শুক্রবার (১ মার্চ) সকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে জাতীয় ভোটার দিবস উপল‌ক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

‘ভোটার হবো, ভোট দেবো’ এ স্লোগা‌নে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক আরও বলেন, ‘উপ‌জেলা নির্বাচন‌কে সুষ্ঠু, নির‌পেক্ষ ও ‌নিরাপদ কর‌তে প্রশাসন কাজ কর‌ছে।’ এসময় তি‌নি সবাইকে বান্দরবা‌নে এক‌টি সুন্দর ভো‌টের প‌রি‌বেশ সৃ‌ষ্টির আহ্বান জানান।

এসময় পুলিশ সুপার ব‌লেন, ‘বান্দরবা‌নের প‌রি‌বেশ অন্যা‌ন্য জেলার চে‌য়ে অনেক শা‌ন্তিপূর্ণ। এখা‌নে অতী‌তে বড় ধর‌নের কোনও ঘটনা নেই। তারপরও পু‌লিশ সবসময়ই  সর্তক র‌য়ে‌ছে, যা‌তে ক‌রে ভ‌বিষ্য‌তেও কোনও ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা না ঘ‌টে।’ বান্দরবানে ভোটার দিবসের আলোচনা সভা

এর আগে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল ইসলাম, সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনসহ জেলা প্রশাসন, নির্বাচন অফিস ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণীর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ ওষুধ চলবে না: প্রতিমন্ত্রী
প্রাণীর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ ওষুধ চলবে না: প্রতিমন্ত্রী
শেষ বিশ্বকাপে রোনালদোর সামনে স্পেনের কঠিন পরীক্ষা
শেষ বিশ্বকাপে রোনালদোর সামনে স্পেনের কঠিন পরীক্ষা
অতিরিক্ত বিদ্যুৎ বিল: ব্যবহার বেড়ে যাওয়াসহ যে কারণ দেখালো বিদ্যুৎ বিভাগ
অতিরিক্ত বিদ্যুৎ বিল: ব্যবহার বেড়ে যাওয়াসহ যে কারণ দেখালো বিদ্যুৎ বিভাগ
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা