মিটারগেজ লাইনকে ব্রডগেজে রূপান্তর করা হবে: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১৫:৩৬আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৭:২৩

সাংবাদিকদের ব্রিফ করেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

সেবার মান বাড়াতে ঢাকা-চট্টগ্রাম রেলপথসহ দেশের সবক’টি মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার (১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ রেললাইন প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, ‘২০২০ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজ শেষ হবে। এতে ট্রেনের ক্রসিং সংখ্যা কমবে। যাত্রীসেবার মান বাড়বে। এছাড়া আগামী জুন মাসে বিদেশ থেকে ২০০ কোচ আনা হবে। চাহিদা অনুযায়ী এ বছরের শেষ নাগাদ এসব কোচ ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘১৯৬৫ সালের আগে ভারতের সঙ্গে যে আটটি রেলপথ ছিল, সেগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। এটা সেটা নিয়ে বিভিন্ন জায়গায় নালিশ করে। তাদের উচিত এগুলো না করে জনগণের কাছে যাওয়া।’
এ সময় রেলপথমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় ১৩ ‘চারপেয়ে’ ফুটবল ভক্ত
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল