বাগেরহাটে ডাকাতি করে পালানোর সময় পিরোজপুরের ৫ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১২:২২আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৪:০৪

আটক পাঁচ যুবক বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাতি করে পালনোর সময় পিরোজপুরের পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) ভোর ৫টার দিকে মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ার বাজার এলাকা থেকে স্থানীয় জনগণ তাদের আটক করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে সকালে সাড়ে ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ও মোরেলগঞ্জ থানার এসআই মনির হোসেন আটক ওই ৫ যুবককে শরণখোলা থানা পুলিশের হাতে তুলে দেন।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রামের খালেক তালুকদারের ছেলে বাবু (২২), আমীর আলী খানের ছেলে আব্দুর রহিম খান (২১), পাতাঘাটা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে সাগর(২৬), আলাউদ্দিন হাওলাদারের ছেলে বাবুল (২৫) ও ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজনু হাওলাদারের ছেলে মেহেদী হাসান(২৭)।

স্থানীরা জানান, এই ৫ যুবক শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের ঘের ব্যবসায়ী বুলবুল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে। পালানোর সময় তারা মোড়েলগঞ্জে ধরা পড়ে। ব্যবসায়ী বুলবুল বলেন, ‘রাত ২টার দিকে দরজা ভেঙে তার ঘরে ডাকাতরা ঢুকে তাকে অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লাখেরও বেশি টাকার মালামাল হাতিয়ে নেয়।’

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেকে পরীক্ষা-নিরীক্ষার পর দীপু মনি আবার কারাগারে
ঢামেকে পরীক্ষা-নিরীক্ষার পর দীপু মনি আবার কারাগারে
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা, স্পিকার বললেন ‘আমি কোনোদিন কানাকড়িও পাইনি’
বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা, স্পিকার বললেন ‘আমি কোনোদিন কানাকড়িও পাইনি’
চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’