পুলিশের ধাওয়া খেয়ে পালানো ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৩:০১আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৩:০৮

আটক ট্রাক চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক আরিফুলকে গ্রেফতার করা হয়েছে। পরে ওই ট্রাক থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

নিহত বাইসাইকেল আরোহী পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার জুলফিকার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাতে প্রথমে শিবগঞ্জ উপজেলার রসুলপুরে ও পরে ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের কাছে একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৪-০২৯১) থামানোর চেষ্টা করে। কিন্তু ট্রাকের চালক ট্রাক না থামিয়ে ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড়ে বাইসাইকেল আরোহী শফিকুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি লাইটপোস্টে ধাক্কা খেয়ে ট্রাকটি আটকে যায়। পরে পুলিশ ওই ট্রাক থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং ট্রাক চালক আরিফুলকে আটক করে। আটক ট্রাক চালক আরিফুলের বাড়ি রাজশাহী জেলার রাজাবাড়ি এলাকায়।

এদিকে গুরুতর আহত শফিকুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ‘এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিল ম্যাচে খেলছেন না ‘জাপানের মেসি’
ব্রাজিল ম্যাচে খেলছেন না ‘জাপানের মেসি’
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু 
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ