বন্ধুদের ছুরিকাঘাতে বন্ধু খুন

সাভার প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৪:৩১আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৪:৪৪

সাভার সাভারে বন্ধুদের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামের এক স্কুল ছাত্র খুন হয়েছে। শুক্রবার রাতে সাভারের চাপাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার (২ মার্চ) সকালে রাজফুলবাড়িয়া এলাকা থেকে সোহাগের দুই মিঠু ও প্রান্তকে আটক করেছে পুলিশ।

সোহাগ পৌর এলাকার শাহীবাগ মহল্লার স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ নামের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

সোহাগের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার রাতে সাভারের সিএন্ডবি এলাকায় একটি অনুষ্ঠান থেকে বের হয়ে বাড়ি ফিরছিল তিন বন্ধু। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিঠু ও প্রান্ত সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনা একটি হত্যা মামলা হয়েছে এবং জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করলো কনস্যুলেট
সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করলো কনস্যুলেট
সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫৯০৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
সংসদে অর্থমন্ত্রীসংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫৯০৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি