স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করলো অজ্ঞাত যুবকরা

জামালপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ০৭:২২ আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০৭:২৪

জামালপুর স্কুলে যাওয়ার পথে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। অজ্ঞাত কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই ছাত্রীকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২ মার্চ) উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, হামলার শিকার স্কুলছাত্রীটি উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের আলকারচর গ্রামের বাসিন্দা। হামলার সময় সে ইজিবাইকে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ইজিবাইকটি চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন বখাটে যুবক ইজিবাইকের গতিরোধ করে। তারা বিথীকে টেনে হিঁচড়ে নামিয়ে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত বিথীকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিথী আক্তার এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক আহত ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান।

ওসি একেএম আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টির তদন্ত চলছে। দোষীদের ধরে আইনের আওতায় আনা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএইচপির ত্রুটিতে বন্ধ ‘মাইগভ’, মিলছে না সরকারি সেবা
পিএইচপির ত্রুটিতে বন্ধ ‘মাইগভ’, মিলছে না সরকারি সেবা
বাইয়েজিদের জোড়া জাদুতে ফিজিকে ওড়ালো বাংলাদেশ
বাইয়েজিদের জোড়া জাদুতে ফিজিকে ওড়ালো বাংলাদেশ
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন