রাজশাহীতে প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১১:৫৭আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১১:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) ‘জাতীয় পতাকা প্রদান-২০১৯’ অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা ১১টা ১২ মিনিটে হেলিকপ্টারে করে তিনি রাজশাহী সেনানিবাসে পৌঁছান। পরে দুপুর পৌনে ১২টায় তিনি শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে আসেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর'র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর তিনি তাদের পতাকা ও সনদ প্রদান করবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্টান্ডার্ড) প্রদান করবেন এবং প্যারেড পরিদর্শন করবেন। পরে সেনা সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে প্রধানমন্ত্রী প্রীতিভোজে অংশ নেবেন। বিকাল ৩টায় তিনি সিটি মেয়র, স্থানীয় এমপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকাল সাড়ে ৩টায় তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলকার নাইন এসব তথ্য জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেরেবাংলা নগরে তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩
শেরেবাংলা নগরে তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩
ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ
ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন সরবরাহ করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন সরবরাহ করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’