নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১২:৪৬আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১২:৫২

নোয়াখালী নোয়াখালীর জেলা শহরে নোয়াখালী সরকারি মহিলা কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবু তাহেরের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি পেশায় একজন ফার্ণিচার ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে আবু তাহের ট্রাকে চড়ে ফার্নিচার নিয়ে স্থানীয় চাঁড়মিজী দরগাহ মেলায় এসেছিলেন। মহিলা কলেজের সামনের সড়কের ওপরে থাকা বিদ্যুতের তার ট্রাকের সঙ্গে লাগবে দেখে তা হাত দিয়ে সরানোর চেষ্টা করেন তিনি। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি তার মারা যান।

ওসি আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আবু তাহেরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার
হাম উপসর্গে প্রাণ হারালো আরও ৪ জন
হাম উপসর্গে প্রাণ হারালো আরও ৪ জন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের