চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৩:০০আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৩:০৩

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুসলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মুসলিম উদ্দিন নওঁগা জেলার পোরসা থানার মহাডাঙ্গা এলাকার বাসিন্দা।

ওসি জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে নওঁগাগামী একটি পিকনিকের বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানযাত্রী মুসলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এসময় ভ্যানচালক রবিউল গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুসলিম উদ্দিনের লাশ উদ্ধার করে। কোনও দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  

তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় আহত ভ্যানচালক রবিউলকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিকনিকের ওই বাসটিকে আটক করা হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুঁজিবাজারে ফিরছে আস্থা, কর ছাড়ের বড় প্যাকেজ আনলেন অর্থমন্ত্রী 
পুঁজিবাজারে ফিরছে আস্থা, কর ছাড়ের বড় প্যাকেজ আনলেন অর্থমন্ত্রী 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ বন্ধ হলো?
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ বন্ধ হলো?
বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা 
বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা 
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন