ফেরত দেওয়া হলো মিয়ানমারের সেই সেনা সদস্যকে

কক্সবাজার প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৩:২০আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৩:৩৬

বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক মিয়ানমারের এক সেনা সদস্যকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।

রবিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বান্দরবানের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, রবিবার বেলা ১১টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক সেনা সদস্য অং বো বো থিনকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষে বিজিবির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেউ উইং লিং।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু