পাবনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৫:৩৬আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৫:৩৬

গ্রেফতার

পাবনা সদরের রাজাপুর থেকে রবিবার রাত সোয়া একটার দিকে দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুই দল সন্ত্রাসী মধ্যে গুলাগুলি চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছে।

গ্রেফতার সন্ত্রাসীরা হলেন,পাবনা সদরের মণ্ডল পাড়ার তুহিন (২৫) ও কাইল্যা সুমন (২৬)।

এ ঘটনায় আহত পুলিশের চার কনস্টেবল হলেন, আনিছুর রহমান, ফজলে রাব্বি, রোকনুজ্জামান ও জমির উদ্দিন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাবনা সদরের পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে ক্যালিকো কটন মিলস এলাকার দক্ষিণ পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলাগুলি হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ৯ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যরা সন্ত্রাসী তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় একটি বিদেশি রিভলবার ও সন্ত্রাসী কাইল্যা সুমনকে চাপাতি, চাকু ও ছোড়াসহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। গুলিবিদ্ধ তুহিনকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিবি’র ওসি দেলোয়ার হোসেন জানান, গ্রেফতার দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা হলো, পাবনা শহরের মণ্ডলপাড়ার শাহীন (৩০), পাপ্পু (২৩), স্বাধীন (২৪), জনি (২৬)ও বিদ্যুৎসহ (৩৪) ৫/৭ জন। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া ও আক্রমণসহ অবৈধ রিভলবার, চাকু, ছোড়া ও চাপাতি রাখার অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গম আসছে আর্জেন্টিনা থেকে
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গম আসছে আর্জেন্টিনা থেকে
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ