বিএনপির ৬ নেতা করাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মার্চ ২০১৯, ১৫:৫৬আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৫:৫৬

গ্রেফতার

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি’র ৬ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৩ মার্চ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।

মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন,  ‘বিএনপি নেতারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

আসামিরা হলেন,‘পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ইলিয়াছ শেকু, চান্দঁগাও থানা বিএনপি নেতা মশিউদৌলাহ জাহাঙ্গীর, চান্দঁগাও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, বায়েজিদ থানা যুবদল নেতা মো. শাহ আলম, বিএনপি নেতা নূরুল আলম ও মো. সিরাজ।’

ফখরুদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, গত অক্টোবর মাসে নগরীর বায়েজিদ থানা ও নভেম্বর মাসে চান্দগাঁও থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ  তারা নিম্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আমরা জামিনের বিরোধীতা করি। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন,‘দুটি থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর (৩) ধারা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করা হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী, বললেন ‘পাস করবো নাকি ফেল’
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী, বললেন ‘পাস করবো নাকি ফেল’
প্রেমের টানে দেশে একের পর এক বিদেশি: নেপথ্যে পাচারের ফাঁদ?
প্রেমের টানে দেশে একের পর এক বিদেশি: নেপথ্যে পাচারের ফাঁদ?
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, গাঁজা-ইয়াবাসহ যা যা পাওয়া গেলো
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, গাঁজা-ইয়াবাসহ যা যা পাওয়া গেলো
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি