যশোরে পিকনিকের বাস দুর্ঘটনায় শিশু নিহত, আহত ১৪

যশোর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৯, ১২:০৪আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১২:০৭

যশোর যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুরে একটি পিকনিকের বাস দুর্ঘটনায় সাব্বির নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মেম্বার আজিজুর রহমান জানান, সাতক্ষীরার আগরদাড়ি এলাকার ৫০জন নারী, পুরুষ ও শিশু মংলায় পিকনিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে পিকনিকের বাসটি  শ্রীরামপুর এলাকায় একটি মাছের ঘেরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঘেরে পড়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলেই  ৫ বছর বয়সী একটি ছেলে শিশু মারা যায়। অন্য সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

ওসি মোহাম্মাদ শাহীন জানান, আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ৬-৭জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি