যশোরে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

যশোর প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১৩:২২ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৮:১৭

যশোরে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ যশোরে আট বছরের শিশু তৃষাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত যশোর শহরতলির ধর্মতলায় যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। এ সময় তারা সন্দেহভাজন খুনি শামিমকে আটক ও বিচারের দাবিতে স্লোগান দেয়। এদিকে, এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৩ মার্চ) বিকালে খেলতে গিয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা নিখোঁজ হয়। এর পরের দিন সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে গর্তটি খুঁড়ে তৃষার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় আজ সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার বলেন, এই শিশু আমাদের সন্তানের মতোই। যে বা যারা এ জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়- প্রশাসনের কাছে সেই আবেদন করছি।’

যশোরে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল বসু বলেন,  ‘আমার স্কুলসহ অন্য কোনও স্কুলের শিশু যেন এমন নির্যাতনের শিকার না হয়। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এই ঘটনায় জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যাতে অন্য কেউ এমন অপকর্ম করার সাহস না দেখায়।’

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘তৃষাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তৃষার বাবা মামলা করেছেন। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। আসামিকে আটক করতে অভিযান অব্যাহত আছে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের