ঠাকুরগাঁওয়ে আখচাষিদের সড়ক ও রেলপথ অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১৭:০২ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৭:১০

ঠাকুরগাঁওয়ে আখচাষিদের সড়ক ও রেলপথ অবরোধ পাওনা টাকা পরিশোধের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন ঠাকুরগাঁও চিনিকলের আখচাষিরা। এসময় তীব্র যান জট সৃষ্টি হয়। প্রায় দুই ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ সড়ক অবরোধ হয় এবং ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

অবরোধ শেষে আখচাষিরা চিনিকল চত্বরে এক প্রতিবাদ সভা আয়োজন করেন। সেখানে আখচাষিদের পক্ষে বক্তব্য রাখেন কয়েকজন।

গত ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও চিনিকল বন্ধ হয়। চাষিরা জানান, চিনিকলে ৭ হাজার চাষির প্রায় ১৩ কোটি টাকা বকেয়া রয়েছে।   ঠাকুরগাঁওয়ে আখচাষিদের সড়ক ও রেলপথ অবরোধ

চিনিকল সূত্র জানায়, গত মৌসুমে সাড়ে ৮৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করা হয়। এর মধ্যে মিলে অবিক্রিত পড়ে আছে ৪ হাজার ৪১৮ মেট্রিক টন চিনি। এবার ৬১ হাজার আখমাড়াই করে ৩ হাজার ৬০ মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে। তবে চিনি বিক্রি হচ্ছে না ।

এ বিষয়ে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী বলেন, ‘আখ চাষিদের বকেয়া টাকাসহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য ওপর মহলে জানানো হয়েছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য মিল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
চট্টগ্রামসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম