ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৬ মার্চ ২০১৯, ১৬:৫৪আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৭:৫৪

ফেনী

ফেনীর দাগনভূঞায় সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন আহরারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের একটি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। কৌরেশ মুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নাজিম জেলার পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের মাওলানা মাঈন উদ্দিনের ছেলে।
এস আই সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে শিক্ষক নাজিম বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে তার কক্ষে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে নাজিম তাকে কক্ষ থেকে বের করে দেয়। পরে বাড়ি গিয়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি বলে। শিশুটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান বলেন, ‘এ ব্যাপারে নাজিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা