বিএনপির আন্দোলন কখনোই সফল হবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ১৬:১০আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:১৮

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুব উল আলম হানিফ

বিএনপির আন্দোলন কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন করছে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের জন্য। এই আন্দোলনের সঙ্গে জনগণ ও তাদের অধিকারের কোনও সম্পর্ক নেই। সুতরাং এ ধরনের আন্দোলন কখনোই সফল হবে না। অতীতেও তা প্রমাণিত হয়েছে।’
শুক্রবার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসা নিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। গতকাল কথাও বলেছেন। ডাক্তাররা আশা করছেন এক সপ্তাহের মধ্যেই তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। তারপর তার হার্টে যে ব্লক আছে, তা প্রয়োজন মনে করলে বাইপাস করা হতে পারে। সেক্ষেত্রে আরও এক-দুই সপ্তাহ তাকে সিঙ্গাপুরে থাকতে হতে পারে।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক উজ জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
সাক্ষাৎকাররোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিললো ৪ কোটি টাকার হেরোইন
ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিললো ৪ কোটি টাকার হেরোইন
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ