রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জিয়াউল হক, রাঙামাটি
১০ মার্চ ২০১৯, ১১:২৬আপডেট : ১০ মার্চ ২০১৯, ১১:২৭

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই শ্লোগানে রবিবার (১০ মার্চ) সকালে পৌরসভা ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙামাটি এখন দুর্যোগ প্রবণ এলাকায় রূপ নিয়েছে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত হয়, তাতে সেকোনও সময় পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। গত দুই বছরে প্রায় ১৩০ জনের প্রাণহানি ঘটেছে পাহাড় ধসে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক এ এক এম মামুনুর রশিদ বলেন, ‘এখন সবাইকে আরও সর্তক হতে হবে, যেন অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে কোনও প্রাণহানির ঘটনা না ঘটে। এর প্রস্তুতি হিসেবে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগকালীন প্রস্তুতি সম্পর্কে সবাইকে আরও সচেতন করতে হবে।’

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফি কমালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুফি উল্লাহ এবং সরকারি ও বে-সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমাকে গালাগালি করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না’ 
সংসদে রুমিন ফারহানা‘আমাকে গালাগালি করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না’ 
ভিসুভিয়াসের ছাইয়ে চাপা পড়েছিল ১ হাজার ৮০০ বই, ২ হাজার বছর পর মিলল হারানো গ্রিক গ্রন্থ!
ভিসুভিয়াসের ছাইয়ে চাপা পড়েছিল ১ হাজার ৮০০ বই, ২ হাজার বছর পর মিলল হারানো গ্রিক গ্রন্থ!
তথাকথিত ‘নিরাপত্তা’ বনাম নাগরিক অধিকারের অমীমাংসিত দ্বন্দ্ব 
কর্তৃত্ববাদী সুরে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনতথাকথিত ‘নিরাপত্তা’ বনাম নাগরিক অধিকারের অমীমাংসিত দ্বন্দ্ব 
‘এইটিজ ভাইব’ যখন রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার
‘এইটিজ ভাইব’ যখন রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি