৬ মাসের মধ্যে ইন্টারনেটে একটিও আপত্তিকর সাইট থাকবে না: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মার্চ ২০১৯, ১৫:২২আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৫:২৩

৬ মাসের মধ্যে ইন্টারনেটে একটিও আপত্তিকর সাইট থাকবে না: মোস্তাফা জব্বার আগামী ৬ মাসের মধ্যে ইন্টারনেটে একটিও আপত্তিকর সাইট থাকবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘গত দুই সপ্তাহে ২০ হাজারের বেশি আপত্তিকর সাইট বন্ধ করা হয়েছে। অভিভাবকরা যারা ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের বলতে চাই আগামী ছয় মাসে এমন ব্যবস্থা করবো যাতে কেউ চাইলেও আপত্তিকর সাইটে যেতে পারবে না। সবগুলো সাইট বন্ধ করে দেওয়া হবে।’
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) মাঠে আয়োজিত ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘একটা সময় স্বপ্ন দেখেছিলাম শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য খাতা কলমের দরকার হবে না। পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে হলে যেতে হবে না। এটি এখন স্বপ্ন নয় বাস্তবতা। ’
মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেট হচ্ছে জ্ঞানের উৎস। তবে ইন্টারনেটে কিছু খারাপ দিক আছে। আমরা ইন্টারনেট থেকে সেটুকু নেবো যা আমাদের জন্য ভালো। ’
শিক্ষার্থীদের উদ্দেশে মোস্তাফা জব্বার বলেন, ‘আজকের পৃথিবী পাঠ্যপুস্তুকের নির্ভর নয়। পাঠ্যপুস্তক কিছু বাছাই করা জ্ঞান দেয়, যা নিঃসন্দেহে আমার কাজে লাগে। কিন্তু আমি যদি পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান অর্জন না করি, তাহলে চলবে না। ডিজিটালাইজেশনের যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জন করতে হবে। ’
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও যুগ্ম প্রোগ্রাম পরিচালক সেসিপ মো. আবু ছাইদ শেখ, ইথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালদ্বীপ মানেই বিলাসবহুল রিসোর্ট নয়, কম খরচেও ঘুরবেন যেভাবে
মালদ্বীপ মানেই বিলাসবহুল রিসোর্ট নয়, কম খরচেও ঘুরবেন যেভাবে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়