স্ত্রী নির্যাতনের মামলায় হিরো আলমের জামিন নামঞ্জুর

বগুড়া প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ০৮:৫২ আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৯:০৫

  হিরো আলম যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় গ্রেফতার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম জামিন পাননি। সোমবার (১১ মার্চ) বিকালে তার পক্ষে বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জামিন আবেদন করে। শুনানি শেষে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার জামিন নামঞ্জুর করেন।

সাইফুল ইসলাম জানান, জেলা ও দায়রা জজ আদালতে হিরো আলমের অন্তঃবর্তীকালীন জামিন আবেদন করেছিলেন। বিচারক নামঞ্জুর করেছেন। শিগগিরই এ ব্যাপারে হাইকোর্টের আবেদন করা হবে।

এর আগে ৭ মার্চ বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলমকে হাজির করা হয়। ওই সময় অ্যাডভোকেট মাসুদুর রহমান স্বপন জামিন চাইলে শুনানি শেষে বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে হিরো আলম বগুড়া কারাগারে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে তাকে সেলে রাখা হয়েছে।

পুলিশ জানায়, যৌতুক না পেয়ে হিরো আলম গত ৫ মার্চ সন্ধ্যায় তার স্ত্রী সাবিয়া আক্তার সুমিকে মারধর করেন। শ্বশুর সাইফুল ইসলাম মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন তিনি সদর থানায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম পেশায় ডিশ ব্যবসায়ী। মিউজিক ভিডিও করে ফেসবুকে ব্যাপক পরিচিতি লাভ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে সরকারের নীরবতা প্রশ্নবিদ্ধ: এবি পার্টি
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে সরকারের নীরবতা প্রশ্নবিদ্ধ: এবি পার্টি
মিরপুরে মেট্রোরেল এলাকার পোস্টার-লিফলেট অপসারণ 
মিরপুরে মেট্রোরেল এলাকার পোস্টার-লিফলেট অপসারণ 
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী