প্রশাসনের আন্তরিকতায় ভোট উৎসব সুষ্ঠু হয়েছে: সিইসি

সিলেট প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৩:৩২ আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৭:২৬

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

প্রশাসনের আন্তরিকতায় ভোট উৎসব সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘প্রশাসনের আন্তরিকতায় ভোট উৎসব সুষ্ঠু হয়েছে। প্রত্যেক ভোটার যেন বিনা বাঁধায় তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন আমাদের এমন পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় সিলেটের জেলা ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জাল ভোট প্রদান এবং বিশৃঙ্খলা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের একযোগে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, ‘৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ (১০ মার্চ) সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আর এটা সম্ভব হয়েছে প্রসাশনের সহযোগিতার জন্য। এবার দ্বিতীয় ধাপের (১৮ মার্চ) নির্বাচনও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য ও নির্বাচনি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

নির্বাচনে কোনও অবস্থাতেই সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

/এসএসএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর