খালেদা জিয়া জামিন পাবেন কিনা তা আদালতের এখতিয়ার: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ মার্চ ২০১৯, ১২:১৯ আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১২:২১

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় আদালত তাকে সাজা দিয়েছে। তাকে জামিন দেওয়া হবে কিনা এ বিষয়ে সরকারের কিছু করার নেই। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’
শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা নিজের ঘর সামলাতে পারেন না, তাদের নিয়ে আমাদের কথা হতে পারে না। বিএনপি নেতারা কিছু বিভ্রান্তিকর আইডিয়ার ওপর কাজ করেন।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান প্রমুখ। পরে কলেজ চত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না