সুষ্ঠু ভোটাধিকারের দাবিতে টেকনাফ-তেঁতুলিয়া পায়ে হেঁটে যাত্রা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ০৯:৫৩আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:১২

হারুন অর রশিদ খান সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে কক্সবাজারের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে একক পদযাত্রা শুরু করেছেন হারুন অর রশিদ খান ওরফে হানিফ বাংলাদেশি। তার বাড়ি নোয়াখালীর মাজদীর থানার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামে।

বৃস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় দিকে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে তিনি পদযাত্রা শুরু করেছেন। এসময় তিনি স্থানীয় লোকজনের কাছে কিছু লিফলেট বিতরণ করেন।

হানিফ বলেন, ‘শুক্রবার (১৫ মার্চ) সকালে হ্নীলা থেকে কক্সবাজারের উদ্দেশে আবার পদযাত্রা শুরু করবেন। পথে পথে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি সম্বলিত লিফলেট বিতরণ করবেন।  এর আগে তিনি ঢাকা সিটি করপেরশানে পাবলিক টয়লেট নিয়ে আন্দোলন করেছেন।’  

লিফলেটে বলা আছে যে, রাষ্ট্রের মালিকানায় জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো ভোটাধিকার। স্বাধীনতার পর থেকে (তত্ত্বাবধারক সরকার ছাড়া) এ পর্যন্ত যে দল যখন ক্ষমতায় এসেছে তখন সে দলই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে ভোটাধিকারের ওপর হস্তক্ষেপ করেছে। আজ তা মহামারী আকার ধারণ করেছে। জনগণ আজ ভোটাধিকার বঞ্চিত এবং এর ওপর আস্থা হারিয়েছে। যা একটি স্বাধীন দেশের জন্য অশনি সংকেত। আসুন ভোটাধিকারের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের জন্য দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সব নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট প্রদানের নিশ্চয়তার দাবিতে ঐক্যবদ্ধ হই।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছরপূর্তির অনুষ্ঠান শনিবার, যোগ দেবেন প্রধানমন্ত্রী
ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছরপূর্তির অনুষ্ঠান শনিবার, যোগ দেবেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরবে শুধু ফাঁসি কার্যকর হওয়ার জন্য: নাহিদ ইসলাম
শেখ হাসিনা দেশে ফিরবে শুধু ফাঁসি কার্যকর হওয়ার জন্য: নাহিদ ইসলাম
বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ