বান্দরবানের লামায় সড়ক মেরামতের কাজ করার সময় জিপের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে সরই ইউনিয়নে লামা-সরই সড়কের মজিবরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. জুবাইর (১৯) কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার বশির আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার কাজ করার সময় একটি জিপ (চাঁদের গাড়ি) শ্রমিক জুবাইরকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নেওয়ার পথে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পলা রাজু নাহা বলেন, ‘সকালে লামা সরই সড়কে কাজ করার সময় জিপ চাপায় এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।’








