স্ক্র্যাপ জাহাজ কাটার সময় দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ মার্চ ২০১৯, ১২:২৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১২:২৭

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত লোহা পড়ে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১৬ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার এই তথ্য জানিয়েছেন। 

দগ্ধরা হলেন- রিয়াদ হোসেন (২৫), মাইনুদ্দিন (২৫), আমজাদ হোসেন (৪০) এবং মো. মিয়া (৩৫), শাহ আলম (৫৫) ও শাকিব হোসেন (৩২)।

আহতদের মধ্যে শাহ আলম ও শাকিব হোসেন ছাড়া বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

এএসআই আলাউদ্দীন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত লোহা পড়ে ৬ শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিন পরই বাড়লো স্বর্ণের দাম
একদিন পরই বাড়লো স্বর্ণের দাম
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দল নিয়ে কী ভাবছেন স্ক্যালোনি
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দল নিয়ে কী ভাবছেন স্ক্যালোনি
১৭ জনের মৃত্যু পরও ঝুঁকিতে দুই লাখ মানুষ, কী করছে প্রশাসন
কক্সবাজারে পাহাড়ধস১৭ জনের মৃত্যু পরও ঝুঁকিতে দুই লাখ মানুষ, কী করছে প্রশাসন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি