দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আ.লীগের চার নেতাকে বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১২:৫৮আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১২:৫৮

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী মো. আবুল কাশেম চৌধুরির বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় 

চারজকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারি বলেন, দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করায় ১৫ মার্চ (শুক্রবার) চার নেতাকে আওয়ামী লীগের সব ধরণের সাংঘঠনিক কার্যক্রম থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা নেতারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা ১৫নং লাহার কান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক মামুন মেম্বার, মুকবুল হোসেন সেলিম-যুগ্ন সাধারণ সম্পাদক ১৬ নং শাকচর ইউনিয়ন আওয়ামী লীগ, বজলু হক ব্যাপারি সহ-সভাপতি ২ নং ওয়ার্ড ও ১৬ নং শাকচর ইউনিয়ন।

বাবু বিজন বিহারী আরও বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগ করে ডক্টর কামাল ও কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিত্বসম্পন্ন নেতাদের অবস্থান আজ জিরো। যারা সদর উপজেলা নির্বাচনের সময় শেখ হাসিনার মার্কা নৌকা থেকে নেমে যাবে তারা আর কখনো নৌকায় উঠতে পারবে না এবং আগামী দিনেও আওয়ামী লীগ দলীয় প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ হারাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মার্কার প্রার্থী মো. আবুল কাশেম চৌধুরী।  জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক
ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক
দিনদুপুরে চলন্ত নৌকায় ডাকাতি, এনজিওর কিস্তির ৮ লাখ টাকা লুট
দিনদুপুরে চলন্ত নৌকায় ডাকাতি, এনজিওর কিস্তির ৮ লাখ টাকা লুট
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’