চাটমোহরে ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১১:০৩আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:০৭

পাবনা পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান খোকন (৪৮) এবং তার সহযোগী সাখাওয়াত হোসেন সাখাতকে (৩৬)কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়াইলমারী নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই জন জানান, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ঘোড়া মার্কার পক্ষে নির্বাচনি প্রচারণা শেষে নিমাইচড়া থেকে মোটরসাইকেলে চড়ে তারা চাটমোহরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়াইলমারী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবিজুর রহমান জানান, তাদের দুইজনের মাথা, মুখ, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীতে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। হামলাকারী দুর্বৃত্তদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কারা, কী কারণে তাদের কুপিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
জাতিসংঘ সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে ব্যক্তির মৃত্যু
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি