উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় জয়পুরহাটে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১০:৫৫আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:০৮

জয়পুরহাট জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলো, কালাই পুনট বাজারের মোন্নাপাড়া গ্রামের আফতাব হোসেন ও মাহিস্যপাড়ার রতন হোসেন। শনিবার রাতে উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ মার্চ অনুষ্ঠিত কালাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জয়ী হলেও পরাজিত হয় একই প্যানেলের নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী উপজেলা চেয়ারম্যানের এক সমর্থককে মারধর করে। এরই জের ধরে রাত ৮টার দিকে মোসলিমগঞ্জ বাজারে উভয়পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে চেয়ারম্যানের সাত সমর্থক আহত হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফতাব এবং রবিবার ভোর ৪টার দিকে রতন মারা যায়। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান বলেন, স্থানীয় মোসলিমগঞ্জ বাজারে নির্বাচন পরবর্তী দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষে দু’জন নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
‘মদরিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’
‘মদরিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ