নওগাঁর ৬০৮ কেন্দ্রের ১২৩টি ঝুঁকিপূর্ণ

নওগাঁ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১১:৫১আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১২:০৬

উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল সোমবার (১৮ মার্চ) দ্বিতীয় ধাপে নওগাঁর উপজেলা পরিষদ নির্বাচন হবে। জেলার ১০টিতে উপজেলায় ৬০৮ ভোটকেন্দ্রের মধ্যে ১২৩টিকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে।

পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, গত নির্বাচনে জেলার ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি ও সরেজমিন খোঁজখবর নিয়ে ১২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। সাধারণ ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮৫টি। মান্দা ও রাণীনগর উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি। এ দু’টি উপজেলায় ১৫টি করে কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া নিয়ামতপুর, বদলগাছী ও পত্নীতলায় ১৩টি, ধামইরহাট ও আত্রাইয়ে ১২টি এবং মহাদেবপুর, পোরশা ও সাপাহারে ১০টি করে কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে প্রশাসন।

প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও একজন পুলিশ সদস্য থাকবে। সাধারণ কেন্দ্রগুলোতে একজন এএসআই ও একজন পুলিশ সদস্য থাকবে।

এছাড়াও ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য মোবাইল ডিউটি (ভ্রাম্যমাণ দায়িত্ব) পালন করবে। 

জেলা নির্বাচন কর্মকর্তার শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ১০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় ভোট অনুষ্ঠিত হবে না। অন্য ১০টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মরক্কোর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি নিয়ে আলোচনা
মরক্কোর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি নিয়ে আলোচনা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
এক ঘোষণায় চাকরি হারিয়ে বেকার আড়াই হাজার শ্রমিক
এক ঘোষণায় চাকরি হারিয়ে বেকার আড়াই হাজার শ্রমিক
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু